বাতিল হল রিয়া-সৌভিকের জামিনের শুনানি
আজ বুধবার বোম্বে হাই কোর্টে রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তী জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বাণিজ্য নগরীতে প্রবল বৃষ্টির ফলে আজকের শুনানি বাতিল হয়ে গেল।
অতএব আজকের দিনটাও বাইকুল্লা জেলে থাকতে হবে রিয়াকে। মঙ্গলবার শেষ হয়েছিল রিয়া চক্রবর্তীর বিচারবিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ।
কিন্তু এখনই ছাড়া পাচ্ছেন না তিনি। বিচারবিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ বেড়ে যায়। অর্থাৎ আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাইকুল্লা জেল হেফাজতে থাকবেন রিয়া।

Post a Comment